crimepatrol24
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সব শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হবে : মোস্তাফা জব্বার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৮, ২০১৯ ৪:১৫ অপরাহ্ণ


অনলাইন ডেস্ক >> ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৩ সালের মধ্যেই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হবে।

শুক্রবার দুপুর ১২টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার গালর্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সরকারি ৪টি টেলিভিশনসহ ৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করছে। টেলিভিশন চ্যানেল পরিচালনার জন্য দেশের প্রায় ৪ হাজার ডলার ব্যয় হচ্ছে যার সম্পূর্ণ অংশ বিদেশে চলে যাচ্ছে। এ মাসের মধ্যে সবকয়টি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সুবিধা গ্রহণ করলে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে।

তিনি আরো বলেন, ভাষানচরে রোহিঙ্গা স্থানান্তর করা হলে টেলিমেডিসিনের মাধ্যমে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিজয় ডিজিটাল কোম্পানির সিইও জেসমিন আক্তার জুঁই, জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়ত শিপলু ও কলেজের অধ্যক্ষ সুলতান উদ্দীন আহম্মেদ প্রমুখ ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

ডোমারে চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

জাতির পিতার ভাষণ সমগ্র বিশ্বে এক অমূল্য দলিল: প্রধানমন্ত্রী

তিতাসে ৪নং ওয়ার্ড কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ

মেধাবী ছাত্র নয়নকে বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন

কিশোরগঞ্জে কুরআন তেলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) অনুষ্ঠিত

স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

কেএমপি’র নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের ভার্চুয়ালী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কেএমপি’র নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের ভার্চুয়ালী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে করোনা আক্রান্ত হয়ে আরও দুইজনের জনের মুত্যু