crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সন্তানের জন্য দুধ চুরি, টাকা দিলেন পুলিশ কর্মকর্তা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১১, ২০১৯ ৪:২০ অপরাহ্ণ

এসি জাহিদুল ইসলাম। ছবি: ফেসবুক

অনলাইন ডেস্ক : চোর চোর বলে এক ব্যক্তিকে মারধর করছিলেন আশপাশের মানুষ। অভিযোগ, সুপার শপ থেকে দুধ চুরি করেছেন তিনি। পরে তাকে টেনে-হিঁচড়ে নিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপরই বেরিয়ে আসে এলো ঘটনা। ঘটনাটি ঘটে রাজধানীর খিলগাঁওয়ে।

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেন, ‘গতকাল রাত আনুমানিক ৮.৪৫ মিনিট। বাকি সড়কে চেকপোস্ট ডিউটি তদারকি করছিলাম। হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পেলাম। ঘটনা কি তা দেখার জন্য আমার এক সাব-ইন্সপেক্টরকে পাঠালাম। কিছুক্ষণ পর বেশ কিছু লোক ২৫-৩০ বছর বয়সী একজন লোককে টেনে-হিঁচড়ে আমার সামনে নিয়ে আসলো। ঘটনা জানতে চাইলাম।’

একজন বলল, ‘স্যার, লোকটা চোর, চুরি করে পালাচ্ছিল।’ পাশে লোকটাকে শক্ত করে ধরে রাখা এক সিকিউরিটি গার্ড আমাকে বলল, ‘স্যার, লোকটা স্বপ্ন সুপার শপ থেকে চুরি করে পালাচ্ছিল।’

‘আমি জিজ্ঞেস করলাম, কি চুরি করেছে? সিকিউরিটি গার্ড বলল, ‘স্যার, সে এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিল।’ আমার খটকা লাগল, আমি জিজ্ঞেস করলাম ‘দুধ’? তখন সিকিউরিটি গার্ড অতি উৎসাহ নিয়ে বলল, ‘স্যার বাচ্চাদের ন্যান দুধের প্যাকেট।’

‘আমি লোকটার দিকে তাকালাম। আমার বয়সেরই হবে। দেখতে ভদ্রলোকই মনে হলো। তাকে জিজ্ঞেস করলাম, চুরি করলেন কেন? সে কেঁদে ফেললো। তারপর বললো, ‘স্যার, তিন মাস হলো চাকরি নাই, বেতন নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই।’

‘সঙ্গে সঙ্গে আমার ছেলের চেহারা মনে পড়লো। মনে হলো কতটা নিরুপায় হলে একজন বাবা এই কাজ করতে পারে। ওর জায়গায় আমি থাকলেও হয়তো একই কাজ করতাম।’

‘সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, দুধের প্যাকেটের দাম কত? সে বলল, ৩৯০ টাকা স্যার। আমি তাকে ৫০০ টাকা দিয়ে বিল রাখতে বললাম এবং লোকটিকে ছেড়ে দিতে বললাম।’

তিনি শেষে লিখেন, ‘আজ আমাদের দেশের এক অসহায় বাবা তার বাচ্চার জন্য দুধ চুরি করে…কত মানুষ বেকারত্বের অভিশাপ ঘোচাতে অপরাধে জড়িয়ে পড়ছে…হয়তো আমি ভালো চাকরি করে আজ ভাল আছি, কিন্তু সমাজের কত মানুষ আজ এই বাবার মত নিরুপায়!!! এর দায়ভার কার??!!’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ও জাতীয়তাবোধের মূর্ত প্রতীক: প্রধানমন্ত্রী

রংপুরে দোকান-পাট, মার্কেট ও শপিংমল বন্ধের দাবিতে মানববন্ধন

রংপুরে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬ প্রতিষ্ঠানের অর্থদণ্ড

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের অধিকাংশ স্থানেই ছোট-বড় গর্ত, ঘটছে দূর্ঘটনা

করোনায় আরও ৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৪০৪

ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রংপুরে র‍্যাব-১৩ এর সদস্য জাকির হোসেনের আত্মহত্যা

পঞ্চগড়ে শেখ রাসেল’র জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে বিশ্বনবীকে নিয়ে ক’টূক্তির প্রতিবাদে বি’ক্ষোভ সমাবেশ

ডোমারের পাঙ্গায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা