crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় নতুন করে করোনায় আক্রান্ত ১, মোট আক্রান্ত ১৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১০, ২০২০ ৫:১২ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় ৩০ বছরের আরো এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর বাড়ি উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বুধবার (১০ জুন) কুষ্টিয়া থেকে ঝিনাইদহে মোট ৪২ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ টি পজিটিভ এসেছে। জেলায় মোট আক্রান্তের ৬৯ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন জানান, শৈলকুপার ফুলহরি গ্রামে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি একজন চাকুরিজীবী, যার বয়স ৩০। তিনি ময়মনসিংহ হতে এসেছেন।

উল্লেখ্য, ঝিনাইদহ জেলাকে দেশের একমাত্র লকডাউনমুক্ত জেলা হিসেবে ‘গ্রীন জোন’ ঘোষণা করা হয়েছে। ঘোষণার তিন দিনেই ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ৪১ জন। আর জেলার এ শৈলকুপা উপজেলায় ১৫০ জনের ওপরে মোট নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৬ জন, সুস্থ হয়েছেন ১৩ জন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসি

ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে চোখের পরীক্ষা এবং ছানি ও অপারেশন

ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃ*ত্যু, আ*হত ২

রংপুরে ১০০শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন হাসপাতালের উদ্বোধন

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে: মির্জা ফখরুল

নাগরপুরে সড়কে ঝরে পড়ল এক শিশুর প্রাণ

হোমনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধারে হ’ত্যা মামলা দায়ের

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

জামালপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতার গুদাম থেকে ৫ হাজার কেজি সরকারি চাল উদ্ধার