crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে ৮ জনকে কু’পিয়ে জ’খম করেছে আ’লীগ নেতা ফরমান বাহিনী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

 

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপড়া গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ফরমান বাহিনীর অ’ত্যাচার, মি’থ্যা মামলা আর নানা অপকর্মে অতিষ্ঠ মিজানুর রহমান ও তার পরিবার।

আওয়ামী লীগ সরকারের পতন হলেও থেমে নেই ফরমান বাহিনীর অ’ত্যাচার আর নি’পীড়ন। এরই ধারাবাহিকতায় গত ১৯ আগস্ট সোমবার সকাল অনুমানিক ৯ টার দিকে ফরমানের নেতৃত্বে মৃত ফজল হকের ছেলে শান্ত মিয়া(২৭),
মো. আলতাব হোসেনের ছেলে
মো. ফরহাদ মিয়া(৩৮), মো. ফরমান আলী(৩৪), মৃত সাইজ উদ্দিনের ছেলে মো. আলতাব হোসেন (৬০)গংরা দেশীয় অ’স্ত্রে সজ্জিত হয়ে মিজানুর রহমান ও তার মাতা সুফিয়া বেগমসহ অপরাপর ৮ জনকে এলোপাথাড়ি দা দিয়ে কু’পিয়ে র’ক্তাক্ত ও জ’খম করে রাস্তায় ফেলে রাখে। পরে প্রতিবেশীদের সহযোগিতায়
আ’হতদের দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় হামলাকারীরা ভুক্তভোগীদের ঘরে থাকা আধা ভরি ওজনের একটি গলার চেইন ছি’নিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে গত ২২ আগস্ট ফরমানসহ ৬ ব্যক্তিকে স্বনামে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে ফরমান গংরা নি’র্যাতিত ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে আওয়ামী ফরমান গংদের বিরুদ্ধে।

এলাকাবাসীরা জানান, নির্যাতিত ব্যক্তিদের হয়রানি করার উদ্দেশ্যে নাটকীয়ভাবে ওই আওয়ামী লীগ নেতা ফরমান নিজেই নিজের মাথা ব্লেড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি হয়ে টাকার বিনিময়ে ছাব্বিশের সার্টিফিকেট তোলার পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠছে।

এ মারামারীর রেশ কাটতে না কাটতেই আবারও ফরমান গংরা ২৯ সেপ্টেম্বর রোববার সকালে দেশীয় অ’স্ত্রে সজ্জিত হয়ে নি’র্যাতিত ব্যক্তিদের উপর আবার চড়াও হয়। সেইসাথে থানায় দায়ের করা মামলাটি তুলে নিতেও হু’মকি প্রদান করে।

এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান জানান, “আমি ও আমার পরিবার ফরমান বাহিনীর এহেন কর্মকাণ্ডের বিচার চাই। ‘

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধর্ষ ডা*কাতি: অ*স্ত্রের মুখে জিম্মি করে ২২ লাখ টাকা লুট

প্রতিনিধি আবশ্যক

নাগরপুরে হানাদারমুক্ত দিবস পালিত

ধর্ষক এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্প্রীতি ফোরামের

ধর্ষক এএসআই মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্প্রীতি ফোরামের

কোটচাঁদপুরে সর্দি জ্বর ও কাশিতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু, বাড়ী- রাস্তা লক ডাউন

হোমনা থেকে গাড়ি ভাড়া নিন, নিরাপদ ভ্রমণ নিশ্চিত করুন

জামালপুরের শরিফপুরে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলেন ইউএনও, ভেকু মেশিন জব্দ