crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর যোগদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর সংবাদদাতা: শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

নবাগত পুলিশ সুপার, শেরপুর দায়িত্বভার গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

এ সময় শেরপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশল বিনিময় করেন।

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান। অতঃপর তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার, শেরপুর জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দু’র্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি’হত

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দু’র্ঘটনায় মোটরসাইকেল আরোহী নি’হত

মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন’ঃ আইজিপি

মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন’ঃ আইজিপি

ঝিনাইদহে ব্রীজ নির্মাণের আগেই ভেঙ্গে পড়লো গার্ডার !

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

ডিআইজি হলেন হোমনার কৃতীসন্তান মাহবুব আলম

ডোমারে পা’ষণ্ড স্বামীর হাতে স্ত্রী ও ৩ বছরের কন্যা সন্তান খু’ন

ডোমারে পা’ষণ্ড স্বামীর হাতে স্ত্রী ও ৩ বছরের কন্যা সন্তান খু’ন

পুঠিয়ায় আইন প্রয়োগ করেও বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন

বিরামপুরে ট্রাকের নিচে মা-ছেলে নিহত, স্বামী আহত

দাউদকান্দিতে বরখাস্ত পুলিশ কনস্টেবল বাঁধনকে কু’পিয়ে হ’ত্যা

পদত্যাগ করলেন কাদের মির্জা, জানালেন ফেসবুকে

জামালপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৫শ’ একর আবাদি জমি রক্ষা