crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরে জেল থেকে পলাতক আসামী হাফিজুর গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

মিজানুর রহমান , শেরপুর সংবাদদাতা : শেরপুর জেলা কারাগার থেকে পলাতক হাফিজুর রহমান (৪৩)নামে আরো এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, জামালপুর। মঙ্গলবার দিবাগত রাতে তাকে সদর উপজেলার কানাসাখোলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাফিজুর রহমান সদর উপজেলার মধ্য বয়রা গ্রামের মৃত কাপতুল মিয়ার ছেলে। র‍্যাব- ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতকারী। তারা বিবিধ স্থাপনার ক্ষতি সাধন করে। তাছাড়াও সাজা প্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক প্রায় ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে।

এঘটনায় শেরপুর জেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সরবরাহ করা তালিকা অনুযায়ী পালিয়ে যাওয়া আসামীদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হাজতি নং ১৭৭৭/২৪,  মো. হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, কারাগার থেকে পালিয়ে যাওয়া হ’ত্যা মামলায় যা’বজ্জীবন দণ্ডপ্রাপ্ত একাধিক আসামীসহ কয়েকজনে ইতোমধ্যেই আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। জেল পলাতক এসব কয়েদীদের বিরুদ্ধে র‌্যাবের জোর অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জীবনরক্ষাকারী ওষুধ সহজলভ্য করতে হাইকোর্টের নির্দেশ

দেশে করোনায় আরও ১১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮২২

ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে সুপ্রিমকোর্টের চিঠি

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

দাউদকান্দির বরকোটা স্কুল অ্যাণ্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে- আইজিপি

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ঐতিহাসিক এই মুহূর্তকে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে- আইজিপি

ভিপি নুর ও তার সহযোগীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম ,গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন

নীফামারীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা

নীফামারীতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলীজনিত বিদায় সংবর্ধনা

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পঞ্চগড়ের এসপি

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

পঞ্চগড়ে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা