crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সং’ঘর্ষে আহত- ১৮

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সিয়াম ও মেঘলা নামের দুই বাসের মুখোমুখি সং’ঘর্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টম্বর) সকালে উপজেলার পৌর শহরের শেখদি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)। এদের মধ্যে রাজিবপুর গ্রামের মনিরকে উন্নত চিকিৎসরা জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ীগামী মেঘলা পরিবহণ ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সিয়াম পরিবহণের বাস। বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস দুটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌঁছালে মুখোমুখি সং’ঘর্ষ হয়। এঘটনায় ১৮ জন আহত হয়। এসময় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে শফিকুল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও মনিরকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, ‘দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

ঈদের জামাতের জন্য প্রস্তুত কিশোরগগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

ধোনীর নেতৃত্বে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে সাকিব আল হাসান

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃ’ত্যু

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬, মৃত্যু ২

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, নতুন দায়িত্বে ডিসি-ইউএনওরা

ঝিনাইদহ শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে জাতীয় শোকদিবস পালিত

জামালপুরে ব্যাঙ্ক থেকে টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা গ্রেফতার

নাসিরনগরে করোনা রোগী নেই, হোম কোয়ারেন্টাইনমুক্ত ১৭৬ জন

দাম কমলো এলপি গ্যাসের, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা