crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে নাসিরনগর আলোচনাসভা  ও দোয়া মাহফিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২২, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে নাসিরনগর আলোচনাসভা  ও দোয়া মাহফিল

 

 

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা।। নাসিরনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জম্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে স্থানীয় শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি সাদ্দাম হোসেনের  সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।সানজিদা আহমেদ পলির  সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনর্চাজ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লতিফ হোসেন ।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের  রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে  বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এখলাছুর রহমান। এসময় জনপ্রতিনিধি ও  উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদের  সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সপরিবারে ‘মার্চ টু সেক্রেটারিয়েট’ কর্মসূচি ঘোষণা

শ্লীলতাহানির অভিযোগে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

রংপুরে ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ

উপজেলা পরিবার- পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে জনস্বার্থে সরকারি কাজে বাধা প্রদান, পৌর মেয়রের থানায় অভিযোগ

তিতাসে নির্মিত হলো এক ব্যতিক্রমধর্মী শহিদ মিনার, ক্ষুব্ধ এলাকাবাসী

সুন্দরগঞ্জে জমাটবাঁধা সার নিয়ে ডিলারেরা বিপাকে

হারানো বিজ্ঞপ্তি

রংপুরের পল্লী নিবাসে এরিক এরশাদ ও বিদিশা

ডোমারে ঘর ঘেঁষে পুকুর খনন , ৩ মাসেও পদক্ষেপ নেয়নি চেয়ারম্যান