crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩০, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো।।
জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ রংপুর জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।’

২০২৪ সালর ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গু*লিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ন্যাম শীর্ষ সম্মেলন শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে ক্যান্সার আক্রান্ত স্বামীকে সম্পত্তির জন্য মা’রধর!

দাউদকান্দিতে ক্যান্সার আক্রান্ত স্বামীকে সম্পত্তির জন্য মা’রধর!

দেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৮৩০

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

গাইবান্ধায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৫

রংপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ -৫

রানীশংকৈল নেকমরদ ইউনিয়নের কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

দাউদকান্দিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেলো সহস্রাধিক রোগী

নাসিরনগরে দুই মেম্বার প্রার্থীর সমান ভোট,ওই ওয়ার্ডে নির্বাচন ২৪ নভেম্বর