crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রমেকের মৃত ও অবসরপ্রাপ্তসহ ৬৫ চিকিৎসককে পদায়ন !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৬, ২০২১ ১০:৪৯ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একই সঙ্গে ৬৫ চিকিৎসকের পদায়নের আদেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পদোন্নতির তালিকায় রয়েছেন মৃত ব্যক্তি ও অবসরপ্রাপ্ত চিকিৎসক। সোমবার উক্ত আদেশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু বলেন, ডা. ফেরদৌস আরা শেখ ছয় মাস আগে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি সম্ভবত স্বাস্থ্যসেবা বিভাগ জানত না। স্বাস্থ্যসেবা বিভাগের ভুলে হয়তো তালিকায় নাম এসেছে।

এর আগে রোববার (৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ মহামারি মোকাবিলা ও জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। আগামী বুধবারের (৭ জুলাই) মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়। পদায়ন পাওয়া ৬৫ চিকিৎসকের তালিকায় তিন নম্বরে রয়েছেন ডা. ফেরদৌস আরা শেখ। এ বছরের ২৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ওই চিকিৎসক। তিনি রংপুর মেডিক্যাল কলেজের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার স্বামী ডা. মনিরুজ্জামান একই কলেজের শিশু বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।

এ ছাড়া চার নম্বরে থাকা ডা. মমতাজ বেগম চার মাস আগে অবসরে গেছেন। তার নামও রয়েছে পদায়নের তালিকায়। তিনি শিশু বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব শারমিন সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রে’ফতার-১

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রে’ফতার-১

মিরপুরে ট্র্যাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতির সুস্পষ্ট বক্তব্য

জামালপুরের বিয়ে পাগলা বক্কর ৬০ তম স্ত্রীর মামলায় গ্রেফতার !

ময়মনসিংহের হালুয়াঘাটে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগ। দিলীপ কুমার দাস

শৈলকুপায় শতবর্ষ পুরনো বাজার দখল নিয়ে সংঘর্ষ: হামলা ভাংচুর

দেশে করোনায় সব রেকর্ড ভেঙ্গে ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২০১

প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মশিয়ার

ঝিনাইদহে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জন গ্রেফতার