crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর মানব কল্যাণ সংগঠন কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১, ২০২০ ৫:২১ পূর্বাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর ‘মানব কল্যাণ সংগঠন’ দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয় টাউনহল চত্বরের সাহিত্য মঞ্চ থেকে ১০ জন দুস্থ পঙ্গু প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মহল আরা বেগম, সাধারণ সম্পাদক নাজমা জামান, সাংগঠনিক সম্পাদক হোসনে আরা শিমু, সদস্য মাইসা রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের কোষাধ্যক্ষ ও ল্যাব এ ওয়ানের পরিচালক মোস্তফা জামান রনি, সাংস্কৃতিক কর্মী নাসির সুমন ও ফারহান শাহীন লিওন।

মানব কল্যাণ সংগঠনের সভাপতি মহল আরা বেগম বলেন, দরিদ্র ও অসহায়রা এ সমাজের অংশ। একটু ত্যাগ শিকার করলেই নানাভাবে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো সম্ভব, এ উদ্যেশ্য বাস্তবায়নে কাজ করছে মানব কল্যাণ সংগঠন।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমা জামান বলেন, আমরা নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছি, এক্ষেত্রে বিত্তবান ও সমাজ সেবীদের পাশাপাশি সরকারের সহযোগিতা পেলে আরও বড় পরিসরে অসহায়-দুস্থদের পাশে দাঁড়ানো সহজ হতো।

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারি মাসে ধাপ এলাকার হাবিব সরণি বনানীতে মানব কল্যাণ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪ বছর ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার স্থান দ্বিতীয় 

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার স্থান দ্বিতীয় 

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় নিহত-২

রংপুর সিটি কর্পোরেশনের পথসভায় এইচ এম শাহরিয়ার আসিফ

পিরোজপুরে বিয়ের বাস ও ইজিবাইকের সং*ঘর্ষে নিহত ১ আহত অন্তত ৩০

নাসিরনগরে বাহারি পিঠার উৎসবে এমপি

মধুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে হামলা, আহত ২

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে ১ মাস ২ দিন ধরে রাজপথে শিক্ষকরা, দৃষ্টি নেই সরকারের!

কেএমপি’র অভিযানে ১৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার-১

বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ রেলমন্ত্রীর

গুরুদাসপুরে পুত্রবধূর অত্যাচার সহ্য করতে না পেরে থানায় হাজির বৃদ্ধ দম্পতি