crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুর জেলাপ্রশাসনের সহায়তায় ফেরত পেল বাবার বিক্রি করে দেওয়া নবজাতক শিশু সন্তান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৭, ২০২১ ৮:৩২ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>
রংপুরের পীরগাছায় গত ১৭ অক্টোবর বাবা কর্তৃক বিক্রি হওয়া তিন দিনের শিশুসন্তান হাসানুল হক ইনুকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই শিশুটির পরিবারকে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার শিশুটির পরিবারের কাছে সহায়তা হস্তান্তর করেন পীরগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম ও শিশুটির বাবা হোসেন আলী ও মা রওশন আরা বেগম উপস্থিত ছিলেন। পীরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে। শিশুটিকে ফেরত পেয়ে তার পরিবার সন্তুষ প্রকাশ করেছে। এ মাসেই জন্ম নেওয়া ইনু নামের শিশুটিকে তার বাবা হোসেন আলী অভাবের তাড়নায় বিক্রি করে দেয় বলে এলাকাবাসী জানান। হোসেন আলী পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের তাতুনিয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। পরে রংপুর জেলা প্রশাসন, পীরগাছা উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সহায়তায় শিশুটিকে দিনাজপুর থেকে উদ্ধার করা হয়।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে নিজ বাড়ী থেকে বিতাড়িত হয়ে পরিবার-পরিজন নিয়ে পথে পথে ঘুরছেন নূরুল ইসলাম 

ঝিনাইদহে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

নেত্রকোনায় যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে জরিমানা

কালীগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর কিশোরীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

বগুড়ায় হাত খরচের টাকার জন্য‌ ছেলের হাতে মা খু’ন

নীলফামারীর ডোমারে নবজাতকের ম’রদেহ উদ্ধার

নীলফামারীর ডোমারে নবজাতকের ম’রদেহ উদ্ধার

দিনাজপুর পৌরসভায় নতুন ২৪টি গার্বেজ ভ্যান এবং ১৫টি গার্ডেন কার্টের উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রা’ণ গেল শ্রমিকের

নাসিরনগরে রাতের আধারে হল সুপার ও শিক্ষার্থীদের ওপর হামলা, আহত-৮

নিম্ন মানের আরসিসি ড্রেনের কাজ করায় ভেঙ্গে দিয়েছে জামালপুর পৌরসভা