crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ৬৬ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৭, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ এক কার চালককে গ্রেফতার করেছে। এ সময় গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাদা কারযোগে লালমনির হাট হতে পাবনায় গাঁজা’র বড় একটি চালান যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জ বাসস্ট্যাণ্ডে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাদা রংয়ের প্রাইভেট কারটির গতিরোধ করে এবং তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় লালমনিরহাট সদরের কুলারঘাট (ছড়ারপাড়া) গ্রামের বাবু মিয়ার পুত্র কার চালক নাজমুল হক (২০) কে গ্রেফতার করা হয়।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, লালমনিরহাটের জনৈক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজার চালানটি নিয়ে পাবনায় ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছে। স্থানীয় এক মাদক ব্যবসায়ীর খপ্পরে পড়ে এবং দ্রুত বড়লোক হওয়ার স্বপ্নে সে দেশের বিভিন্ন এলাকায় মাদক (গাঁজা) পরিবহণ করতো।

পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ঈদকে সামনে রেখে এএসপি মো.ফজলুল করিমের বিভিন্ন বাজার মনিটরিং

অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধ*র্ষণ

বন্ধঘোষিত মিরপুর রেলওয়ে স্টেশন পুনঃচালুকরণের দাবিতে মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভিডিওবার্তা দিলেন প্রধান উপদেষ্টা

ঈদ আনন্দের নামে বেহায়াপনা ও অপসংস্কৃতি বন্ধ করা হোক

ঈদ আনন্দের নামে বেহায়াপনা ও অপসংস্কৃতি বন্ধ করা হোক

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন নিরুত্তাপ প্রচারণা

অনলাইনে মোবাইল ফোনের অর্ডার করে পেলেন বাক্সভর্তি কাঠের টুকরা!

আওয়ামীলীগ মানইে দক্ষ নেতৃত্ব চ্যলেঞ্জ ও উন্নয়নের দুঃসাহস দেখানো : ঝিনাইদহে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মিন্টু

রংপুরে বজ্রপাতে যুবক নিহত

রংপুরে বজ্রপাতে যুবক নিহত