crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ২ জেএমবি সদস্য আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০২০ ২:২৮ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ এলাকা থেকে নাশকতামূলক কার্যক্রমের সরঞ্জামসহ ২ জেএমবি সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। ৭ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) আলতাফ হোসন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টি গোপালপুর এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে জেএমবি সদস্য কাওছার নাহিদ(১৯) ও রংপুর নগরীর বিনোদপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে রুবেল মিয়া(২৫)। এ সময় ৬ টি কাঠের হাতল বিশিষ্ট প্লাস্টিকের প্ল্যাকার্ড, ১৫টি কাগজের তৈরি ক্যাপ, ৫টি সোলার ককশিট এবং ৫টি বাঁশের লাঠিসহ তাদের গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটক দুই জেএমবির সদস্যসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৯৭৪ এর ১৫ (৩) ধারায় মামলা রুজু হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইসলামের আলোকে দান খয়রাত না করার ভয়বাহ পরিণতি

ডোমারে মাদক সম্রাট মিজানুর রহমানের লাশ উদ্ধার

নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রে’ফতার

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রে’ফতার

ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছে না মাদক ব্যবসা

ঝিনাইদহে নতুন করে আরও ২৭ জন করোনায় আক্রান্ত

চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

হোমনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হোমনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাদুল্লাপুরে স্ত্রীকে হ’ত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী