crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে সরকারি উদ্যোগে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি পেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুর নগরীর মাহিগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সরকারিভাবে চালু করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসক ও সিটি মেয়র বরাবর রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী,কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক আব্দুস সোবহান,বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন,মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ,বাংলাদেশ শিক্ষক সমিতির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক বনমালী পাল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মাফিজুল ইসলাম মান্টু,সাবেক ছাত্রনেতা ও রাজনীতিক পলাশ কান্তি নাগ,শ্রমিক নেতা রেদওয়ান ফেরদৌস, শিক্ষানবীশ আইনজীবী নাসির উদ্দিন সুমন,স্বপন রায়,সাংবাদিক সাইফুল্লাহ খাঁন,নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার প্রমুখ।

স্মারকলিপি প্রদান কালে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ মাহিগঞ্জে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে অচলাবস্থা বিরাজ করছে। ফলে মাহিগঞ্জসহ পাশ্ববর্তী অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বেসরকারি উদ্যোগে হাসপাতাল পরিচালিত হলে মুনাফা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। যা কোনভাবেই কাম্য নয়। অত্র এলাকার মানুষ দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে হাসপাতালটি পরিচালনার দাবি জানিয়ে আসছে। গণদাবিকে উপেক্ষা করে বেসরকারি খাতে হাসপাতাল পরিচালনার সিদ্ধান্ত আত্মঘাতী। তাই অবিলম্বে গরীব সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে হাসপাতাল পরিচালনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় এসিল্যান্ডের মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি

হোমনায় বসত ঘরের চাল (টিন) কাটার অভিযোগ

হোমনায় বসত ঘরের চাল (টিন) কাটার অভিযোগ

ঘোড়াঘাটে বছরে কয়েক কোটি টাকা রাজস্ব আয়ের উৎস রানীগঞ্জ গোহাটি

যুগের পরিবর্তনে ধারাবাহিক উন্নয়নে বদলে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলা

সরিষাবাড়ীতে মাদক প্রতিরোধে বিক্ষোভ

নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জেলের জরিমানা

সিরাজদিখানে ৬ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ

ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে প্রাথমিকের ডিজিসহ দুই জনের মৃত্যু!

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১

জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গ*ণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ