crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৪, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর ৪ নং ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় আরাফাত হোসেন তন্ময় (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৪ জুন) সকালে নগরীর আমাশু কুকরুল মধ্যপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। আরাফাত ওই এলাকার আব্দুল আউয়ালের ছোট ছেলে। সে তাজহাট কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের জাম্বুরা গাছে ঝুলন্ত অবস্থায় আরাফাতের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পশুরাম থানার ওসি হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে আরাফাত নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

উল্লেখ্য, আরাফাত নারীঘটিত একটি মামলায় তিন মাসের জেল খেটে জামিনে বের হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে পাওনা সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

টাঙ্গাইলে শিশু গণধ’র্ষণের পর হ’ত্যা, গ্রে’ফতার- ৩

টাঙ্গাইলে শিশু গণধ’র্ষণের পর হ’ত্যা, গ্রে’ফতার- ৩

রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের শুভেচ্ছা

সাদুল্লাপুরে স্ত্রীকে হ’ত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

জেলা প্রশাসক মো.এনামুল হকের নেতৃত্বে ই-নথিতে জামালপুরের প্রথম স্থান অর্জন

নাসিরনগরে ব্যবসায়ী মোখলেছুর রহমানের উদ্যোগে হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

দুর্নীতিবাজদের বিচার হোক, নিরপরাধ শিক্ষক-কর্মচারী যাতে হয়রানির শিকার না হয়: বাবেশিকফো

হরিণাকুন্ডুতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা