crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু ও নানা কর্মসূচি পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১০, ২০২০ ২:৫৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন জেলাপ্রতিনিধি, রংপুর:
বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে ক্ষণ গণনার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর জেলা প্রশাসন ও সিটি করপোরেশন।

রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠ সংলগ্ন মূল সড়কের পাশে বসানো হয়েছে কাউন্টডাউন ক্লক। আজ ১০ জানুয়ারি শুক্রবার বিকেলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু হয়।

এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি পালন করেছে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ উপলক্ষে আনন্দ র‍্যালি, বঙ্গবন্ধুর ওপর তথ্যচিত্র প্রদর্শনী ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আলোকচিত্র প্রদর্শন করা হয়।
আজ ১০ জানুয়ারি শুক্রবার বিকাল ৫টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্য দিয়ে মুজিববর্ষের ক্ষণ গণনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সময়ে সারাদেশের ১২টি সিটি করপোরেশনের ২৮টি জায়গা, বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীতে মোট ৮৩টি স্থানে একসঙ্গে ক্ষণ গণনার ঘড়ি চালু করা হয়।

রংপুরে বিকেল ৩টায় আনুষ্ঠানিকতা শুরু হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধন করার পর অনুষ্ঠানটি স্থানীয়ভাবে সরাসরি সম্প্রচারিত হয় এছাড়াও মুজিব বর্ষকে ঘিরে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানের কারাগারে থেকে মুক্ত হয়ে এই দিনে দেশে ফিরে আসেন তিনি। দিনটিকে উপলক্ষ করে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করা হলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বকশিগঞ্জে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে : প্রতিমন্ত্রী ফরহাদ

মধুপুরে মাদক ব্যবসায়ীদের হাতে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলীম

অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ালেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম

ডিমলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মতবিনিময় সভা

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ওয়েসিস’র উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে দুই সরকারি হাসপাতালে পুলিশের অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য গ্রেফতার

রংপুরে মোটরসাইকেল চু’রি চক্রের মূল হোতাসহ গ্রেফতার-২, সরঞ্জাম উদ্ধার

রংপুরে মোটরসাইকেল চু’রি চক্রের মূল হোতাসহ গ্রেফতার-২, সরঞ্জাম উদ্ধার

জনগণের জানমাল রক্ষার্থে আইনানুগ দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ : আইজিপি

হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত