crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে নিউ জুম্মাপড়ায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২০ ১:৩৫ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খান, জেলাপ্রতিনিধি,রংপুর :
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রংপুর সিটিকর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের নিউ জুম্মাপাড়া ভাট্টাবাড়ী এলাকায় একদল সেচ্ছাসেবী যুবক জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে।

শনিবার সকাল ১০টার দিকে এলাকার প্রতিটি গলি,বাড়ী ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি হাতে নিয়েছে এই সেচ্ছাসেবীরা।
এলাকাবাসীর সহযোগিতায় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ব্রাইট স্টার ক্লাবের সহ-প্রচার সম্পাদক মো: রাসেল রানা (খোকন)এর উদ্যোগে স্থানীয় মারুফ, আবুল,মুন্না,শুভ, আব্দুল মোত্তালিব, সোহাগ, মোহাররম হোসেন, আলি মিয়া প্রমুখ এ কাজে অংশগ্রহণ করেন।

এসময় রাসেল রানা খোকন বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। এজন্য আমাদের প্রজন্মকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে এবং এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন করার উদ্দেশে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ

মো. আব্দুল মোত্তালিব (মাস্টার) বলেন, সরকার আমাদের বাঁচাতেই লকডাউন ঘোষণা করেছেন। লক ডাউন মেনে চলার পাশাপাশি বিনা প্রয়োজনে যেন কেউ বাড়ির বাহিরে আসতে না পারে সে জন্য আমরা এলাকার সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি আরোও বলেন, পৃথিবী এখন করোনায় আক্রান্ত। বিশ্বের উন্নত দেশগুলোও এই কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে হিমশিম খাচ্ছে। তাই এ ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট পাউডার, স্যাভলন ও পানি দিয়ে জীবাণুনাশক ওষুধ তৈরি করে স্প্রে করার পাশাপাশি আমরা এলাকার বিভিন্ন স্থানে হাত ধৌতকরণসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি। করোনা ঝুঁকি এড়াতে এলাকাবাসীকে সচেতন করতে এ আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২২,নতুন আক্রান্ত ১৭৭৩

ময়মনসিংহে নি’হতদের পরিবার পাবে ২০ হাজার টাকা , তদন্ত কমিটি

মধুপুরে বাল্য বিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১০১ , নতুন আক্রান্ত ৪৯২

কবে হবে জাতীয় নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

হরিণাকন্ডুতে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৬ মেয়রপ্রার্থী ও ৫৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নাসিরনগরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন মেলা অনুষ্ঠিত