crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে দুই আলু ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২০, ২০২০ ১০:০৮ অপরাহ্ণ

রংপুর প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে দেশব্যাপি আলুর মূল্য বৃদ্ধির কারণে সবজির বাজারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত মজুদ থাকার পরও একশ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধ মজুত করে কৃত্রিমভাবে আলুর দাম বৃদ্ধি করছে বলে প্রাথমিক তথ্যে পাওয়া যায়। বর্তমানে সারা বাংলাদেশে আলুর মোট উৎপাদন ১ কোটি ৯ লক্ষ মে.টন। তার বিপরীতে আমাদের চাহিদা মাত্র ৭৭ লক্ষ মে. টন। আর নেপালে রপ্তানি করা হয়েছে মাত্র ১ লক্ষ মে. টন। অর্থাৎ প্রয়োজনের তুলনায় প্রচুর আলু উদ্বৃত্ত আছে। অন্যদিকে, প্রতি কেজি আলুর উৎপাদন, পরিবহণ এবং সংরক্ষণ বাবদ খরচ পড়ে মাত্র ১৬ টাকা। অথচ অবৈধ মজুতদারদের লোভের শিকার হয়ে প্রতি কেজি আলু বাজারে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৩, রংপুর এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯/১০/২০২০ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গংগাচড়া থানা এলাকায় মো. আবু সাইদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, রংপুর এর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ আলু ব্যবসায়ী যথাক্রমে গংগাচড়া থানধীন সালাপাক এলাকার মো. সুলতান মাহমুদের ছে‌লে মো. ইউনুস আলী ও ময়কুটি এলাকার মো. সোলায়মান‌রে ছে‌লে মো. আব্দুল হালিমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুয়ায়ী ধার্য মূল্যের চেয়ে অধিক দামে আলু বিক্রয় করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। র‌্যাব-১৩ সর্বদা জনমানুষের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। বর্তমানে আলুর বাজার অস্থিতিশীল করার পিছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো

ময়মনসিংহে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কলমাকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

ডোমারে উপজেলা ওয়াটসন কমিটির সভা অনুষ্ঠিত

হজে যাওয়ার সর্বনিম্ন বয়স ১৫ নির্ধারণ

কেএমপি’র অভিযানে ৩২৫ পিস ই-য়া-বা-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জান্নাতে যাওয়ার কতিপয় সহজ ও গুরুত্বপূর্ণ আমল

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

ইঞ্জিনিয়ার সবুর দলীয় মনোনয়ন পাওয়ায় স্বস্তি ফিরে পেলো এলাকাবাসী, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

মহেশপুর কপোতাক্ষ নদের মধ্যে পুকুর কাটছেন আ’লীগ নেতা

হোমনায় ওসি’র সার্বিক তত্ত্বাবধানে বৃদ্ধার ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার

হোমনায় ওসি’র সার্বিক তত্ত্বাবধানে বৃদ্ধার ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার