crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ট্রাক্টরচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০১৯ ২:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি,  রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আখিরা ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ (৪ ডিসেম্বর) বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাক্টরকে আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে।  মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শঠিবাড়ি বাজার থেকে মোটরসাইকেলে  ৩ জন মাহিয়ারপুল গ্রামে যাবার পথে আখিরা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বালু বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত একজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত রংপুর  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। নিহতদের মধ্যে সাব্বির (১৮) ও ফারাবির(৭) বলে জানা গেছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।  পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে ট্রাক্টরটি জব্দ করে। তবে ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, নিহতদের লাশ  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পলাতক ওই  ড্রাইভারকে খুঁজে বেড় করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে নগর মাতা হলেন জাকিয়া খাতুন

টেকনাফে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

লালমনিরহাটে ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

আরপিও নিয়ে ‘অস্পষ্টতা’ দূর করতে চায় ইসি

দাউদকান্দি ‘নিরাপদ সড়ক চাই’ এর পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা

দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

খাদ্য বিভাগের অতিরিক্ত পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন জহিরহল ইসলাম

জামায়াতের অ্যাসিস্ট্যাণ্ট সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

গৌরীপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রায় হাজারো ভক্তের ঢল

ঝিনাইদহে ২১ আগস্ট পালন শেষে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-২