crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে চিকিৎসকদের কোয়ার্টার থেকে নারীসহ ড্যাব নেতা আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৭, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

 

রংপুর ব্যুরো।।
অ*নৈতিক কাজের অভিযোগে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক এবিএম মারুফুল হাসানকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বুধবার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। এ সময় নারীকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

চিকিৎসক মারুফুল হাসান রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ। তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ সময় আটক চিকিৎসক এ বি এম মারুফুল হাসান বলেন, ‘আমার পূর্বপরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য কল দেয় সে। আমি আসি। মেয়েটি এখানে এসেছে। সে মাঝেমধ্যে আসে এই ফ্লাটে।’

আটক নারী বলেন, ‘আমি উনাকে চিনি। উনি আমার পূর্বপরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের রুমে আসে না। এটা বুঝতে হবে।’

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে সাবেক এমপি ইঞ্জি. মোজাফফরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থী নিহত

সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির নিজস্ব অর্থায়নে পল্লীবন্ধু সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

গোলাপগঞ্জ আমুড়া ইউনিয়ন পরিষদে মাদক বিরোধী সভা

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে নদী দ’খলমুক্ত করার দাবিতে মানববন্ধন

গৌরীপুরে পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

গৌরীপুরে পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

রংপুরে হত্যা মামলায় মায়ের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কন্যা

করোনা টেস্ট ফি বাতিলের দাবি, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও সীমান্ত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন