crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধ’র্ষণের পর হ’ত্যা : প্রেমিকসহ ৫ আসামির আমৃত্যু কা’রাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৪, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধ’র্ষণের পর হ’ত্যা : প্রেমিকসহ ৫ আসামির আমৃত্যু কা’রাদণ্ড

 

 

 

রংপুর ব্যুরো:

রংপুরের গঙ্গাচড়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধ’র্ষণের পর হ’ত্যার দায়ে পাঁচজনের আ’মৃত্যু কা’রাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জ’রিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ওই কিশোরীর সঙ্গে আসামি আবুজার রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে সে অ’ন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় বিয়ের জন্য চাপ দিলে অস্বীকৃতি জানায় আবুজার। ঘটনার দিন ২০১৫ সালের ১৪ মে ফাঁকা বাড়িতে আবুজার সহযোগীদের নিয়ে সন্ধ্যায় শাহীনার বাড়িতে গিয়ে তাকে ডেকে পাশের একটি ধইঞ্চাক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধ’র্ষণের পর গলা কে’টে হ’ত্যা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মর্ণেয়া গ্রামের শামসুল আলমের ছেলে আবুজার রহমান (২৮), হান্নানের ছেলে আলমগীর হোসেন (২৭), মতিয়ার রহমান মুন্সীর ছেলে নাজির হোসেন (৩২), আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (২৯) এবং আমিনুর রহমান (২৯)। এদের মধ্যে আলমগীর হোসেন পলাতক।

বাদীপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, ‘এ রায়ে তারা খুশি। সেই সঙ্গে উচ্চ আদালত এ রায় বহাল রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জুলাই- আগস্টে ছাত্র আন্দোলনের সময় লাশ পোড়ানো মামলায় ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

যে চারটি প্রশ্ন থাকবে গণভোটের ব্যালটে

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে পিতা,ভাই ও মামা মিলে কিশোরীকে হত্যা ॥ মামা ও ভাইয়ের আদালতে স্বীকারোক্তি

গাঁজা আমার প্রাণ, না খেলে চোখে দেখি না

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ৩ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

নিবন্ধন পাচ্ছে নতুন দুই রাজনৈতিক দল

সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে নগরীতে চো*রাই রিক্সাসহ আটক-১