crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে কারাবন্দি সাংবাদিক মিলনের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো :
রংপুরের স্থানীয় দৈনিক ‘বায়ান্নর আলো’ পত্রিকার সহ-বার্তা সম্পাদক খন্দকার মিলন আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দৈনিক ‘বায়ান্নর আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লালের সভাপতিত্বে বক্তব্য দেন সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, দৈনিক পরিবেশের বার্তা সম্পাদক মামুন উর রশীদ, দৈনিক বায়ান্নর আলোর বার্তা সম্পাদক আশরাফুল আলম আপন, সদর উপজেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মহি উদ্দিন মখদুমি, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান লিমন, সাংবাদিক এস এম জাকির হোসাইন, সিটি প্রেসক্লাবের সদস্য শাহ আলম, সাংবাদিক শাহরিয়ার মিম, সাংবাদিক সাইফুল্লাহ খাঁন।

সঞ্চালনা করেন দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। এ সময় অংশ নেন রংপুরের বিভিন্ন সাংবাদিক ক্লাব ও বিভিন্ন স্থানীয় পত্রিকার অন্যান্য সাংবাদিকগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক খন্দকার মিলন আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে রংপুরের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

প্রসঙ্গত, ফেসবুক লাইভে সুনাম ক্ষুণ্নের অভিযোগে ২০২২ সালের জুলাই মাসে সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। সেই মামলায় গত ৪ ফেব্রুয়ারি আদালতে জামিন নিতে গেলে খন্দকার মিলন আল মামুনকে কারাগারে প্রেরণের আদেশ দেন বিচারক ড. আব্দুল মজিদ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারায় শ্রেষ্ঠ ভিলেজার পুরস্কার পেল -৫ জন

গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে যাত্রীবাহী ভ্যানে গরুবাহী নসিমনের ধা’ক্কায় নি’হত ১, গুরুতর আ’হত ৬

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের’

মুজিববর্ষ উৎসব একটি দলের নয়, এটি পুরো জাতির উৎসব : তথ্য প্রতিমন্ত্রী

ডোমারে ৩৫০ জন শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে আড়াই কেজি গাঁ’জাসহ ১ মাদক কারবারি গ্রে’ফতার

ঝিনাইদহে টনপ্রতি ৫শ’ ও ৬শ’ টাকা ঘুষ নেওয়া সেই জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শুরু

কালিগঞ্জে ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা গ্রহণ!