crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২১, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
রংপুরের মহিপুরে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার,শিক্ষকসহ আটক- ৩

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের গঙ্গাচড়ায় ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) রাত ৯ টার দিকে উপজেলার লক্ষ্মিটারী ইউনিয়নের মহিপুরে শেখ হাসিনা সড়ক সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন,রংপুর নগরীর কেরানীপাড়ার ফনি ভূষণ বোসের ছেলে ও দি মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক শুভেন্দু বোস (৪২), রংপুর নগরীর ধাপ হাজীপাড়া এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে গাড়িচালক রবিউল ইসলাম (৩৫) এবং হারাগাছ চওড়ারহাট এলাকার হবিবার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সিরাজ (৩৫)। রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল আলম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বেশ কিছুদিন ধরে একটি চক্র সীমান্ত এলাকা থেকে প্রাইভেট কারে মাদক বহন করে মেডিকেল এলাকাসহ রংপুরের বিভিন্ন স্পটে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল রাতে মহিপুরে তিস্তা শেখ হাসিনা সড়ক সেতুর উত্তর দিকে অবস্থান নেয়।পরে একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট গঙ্গাচড়া থানায় আটকদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনিরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চরফ্যাশনে বিপুল পরিমাণ গাঁ’জা ও ইয়াবাসহ দুই মা’দক স’ম্রাট গ্রেপ্তার

ঝিনাইদহে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ছাড়াল

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ র‌্যাব-৬’র সফল অভিযানে শৈলকুপায় মাদকসহ আটক ২

হবিগঞ্জে গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

সুন্দরগঞ্জে সিটি ব্যাংকের ১৯৪ তম শাখা( এজেন্ট ব্যাংকিং) এর উদ্বোধন

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

চির বিদায় নিলেন খুটাখালীর ক্বারী আবু তালেব হুজুর

রংপুরে বাবলু নাগ ‘ল’ চেম্বার এর শুভ উদ্বোধন