crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে মিষ্টির দোকানের কর্মচারী ও কারিগরদের মানববন্ধন পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ:

অতিরিক্ত কাজের মজুরি এবং সাপ্তাহিক ও বাৎসরিক ছুটির দাবিতে কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের মিষ্টির দোকান কর্মচারী ও কারিগররা।

মঙ্গলবার (২ মে ) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন ছাইফ, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, ময়মনসিংহ দোকান কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক কমল বসাক, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান কাঞ্চন, সদস্য সচিব বাঁধন সরকার, মিষ্টির দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি দাসু ঘোষ ও সাধারণ সম্পাদক পল্টু সরকার, অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ সরকারসহ শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত তিন মাসে মিষ্টির দোকান ব্যবসায়ী সমিতি ও মিষ্টির দোকান মালিকদের তিনবার লিখিতভাবে দাবি জানানো হলেও কোনো ফল হয়নি। এরপর ২৮ এপ্রিল থেকে মিষ্টির দোকান কর্মচারী ও কারিগররা কর্মবিরতি শুরু করে। এব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও নাগরিক আন্দোলনের সভাপতি এবং আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু এখনো দাবি আদায় হয়নি।

বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী কোনো প্রকার সাপ্তাহিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি, উৎসব ছুটি, অর্জিত ছুটি ও ওভারটাইম থেকেও তারা বঞ্চিত। এমনকি মিষ্টির দোকানের কোনো কারিগর বা কর্মচারীর পরিবারের কেউ অসুস্থ হলে কিংবা মারা গেলে, ঈদ-পূজার উৎসবে বেতনসহ তারা কোনো প্রকার ছুটি ভোগ করতে পারেন না। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মিষ্টির দোকান কর্মচারী ও কারিগরদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে উদ্যোক্তা প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের উদ্বোধন

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার শপথ নিন’ : সেলিমা আহমাদ এমপি

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

আরও দুই প্রজ্ঞাপন আসছে বিসিএস’র

ডোমারে সোনারায় ইউনিয়ন আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় জামালপুরে ১৮ ছাত্রলীগ নেতা বহিষ্কার

দাউদকান্দিতে ভূমি অফিস সমুহে আইপি ক্যামেরায় কানেক্টিভিটি’র উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

হোমনা থেকে অপহৃত ৩ শিশু গাজীপুর থেকে উদ্ধার

অর্থ দিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন রাষ্ট্রদূতরা : স্বরাষ্ট্রমন্ত্রী

হোমনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত