crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক- পিক-আপ মুখোমুখি সং’ঘর্ষে তিনজনের প্রাণহানি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৩, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের তারাকান্দায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে চিনিবোঝাই পিকআপের মুখোমুখি সং’ঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে । মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘোষবেড় গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে পিকআপচালক কামরুল ইসলাম (২৫), সন্ধ্যাপুড়া গ্রামের ওসন আলীর ছেলের কাদির মিয়া (৪৫) ও আকদপাড়া গ্রামের মৃৃত রঞ্জন আলীর ছেলে মিজানুর রহমান (৪৫)। নিহতরা সবাই হালুয়াঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিনিবোঝাই পিকআপটি হালুয়াঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ঢাকা-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সং’ঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কামরুল ইসলাম মা’রা যান। আ’হত হন পিকআপের আরও দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান ও কাদিরকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় আ’হত দুইজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।’

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বলেন, ট্রাক-পিকআপ মুখোমুখি সং’ঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই মা’রা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পাবনায় পুত্রবধুর হাতে শাশুড়ি খুন, আটক- ৪

শৈলকুপার ইউপি সদস্য প্রবাসে, ভাতা উত্তোলন করছেন ইউপি সচিব

গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গৌরীপুরে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ইয়াবাসহ আন্তর্জাতিক মাদকচক্রের ২ সদস্য গ্রেপ্তার

রংপুরে ইটভাটার নির্গত গ্যাসের কার্বনে ৪০একর ফলন্ত কৃষিজমি নষ্ট !

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন মো. লিয়াকত আলী খাঁন মুকুল

রংপুর পদাতিকের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭দিনব্যাপি দুই বাংলা নাট্যোৎসব

রংপুর পদাতিকের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭দিনব্যাপি দুই বাংলা নাট্যোৎসব

ইলিশের প্রজননকালে ধূম্রজাল : কৃষিবিদ আবুল কাশেম

তেঁতুলিয়ায় দ্বিতীয় নারীর শরীরে করোনা শনাক্ত

দিনাজপুরে কর্মজীবী শিশুদের স্কুলগামী করতে অভিভাবকদের মাঝে ভ্যান বিতরণ