crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেলান্দহের রৌমারী বিল থেকে সৌহার্দ্যের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৯, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:- জামালপুর জেলার মেলান্দহে রৌমারী বিলে গোসলে করতে নেমে নিখোঁজ মেহেদী ফোয়াদ হাসান সৌহার্দ্যের (১৬) ম’রদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

শনিবার ১৯ আগস্ট দুপুর ২টার দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী রৌমারী বিলে সৌহার্দ্যের মরদেহ ভেসে থাকতে দেখে। শুক্রবার ১৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মেলান্দহ উপজেলার রৌমারী বিলে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে জামালপুর শহরের জিগাতলা এলাকার শাহজাহান সিরাজের ছোট ছেলে। তাদের গ্রামের বাড়ি মাদারগঞ্জ উপজেলা দিঘলকান্দি এলাকায়। সে জামালপুর শহরের বেলটিয়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মাধ্যমিক সম্পন্ন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ সৌহার্দ্য ও তার কয়েকজন বন্ধু ১৮ আগস্ট বিকেলে জামালপুর শহর থেকে মোটরসাইকেলে করে রৌমারী বিলে ঘুরতে যায়। ঘুরতে গিয়ে তারা বিলে গোসল করতে নামে। এ সময় সৌহার্দ্য পানিতে ডুবে গেলে বন্ধুরা তাকে খুঁজতে শুরু করে। পরে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ১৮ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন নিখোঁজ সৌহার্দ্যকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে শনিবার ১৯ আগস্ট দুপুর ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়। জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা ছানোয়ার হোসেন বলেন, গতকাল (১৮ আগস্ট) থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে কাজ করছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সর্বশেষ আজ শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে কয়েকজন গণমাধ্যমকর্মী ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পান। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সৌহার্দ্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন কাল

ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন কাল

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

শিশু আম্বিয়াকে দেখতে শিশু হাসপাতালে সমাজকল্যাণ সচিব

চকরিয়ায় চিরকূট লিখে যুবকের আত্মহত্যা

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে কৃষকের ধান বিক্রির চেক ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাড়ি-ঘর ভাংচুর, এলাকাজুড়ে থমথমে অবস্থা

হোমনায় মেহেদী ডোর এণ্ড ফার্ণিচার সেন্টার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় মেহেদী ডোর এণ্ড ফার্ণিচার সেন্টার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক

কুমিল্লায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনে জেলাপ্রশাসক

আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে ভয়, থাকবে না বাধা: প্রধান উপদেষ্টা