crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে  আবশ্যিক করণের এর দাবিতে দিনাজপুরে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
মাধ্যমিকে ইসলাম শিক্ষা বিষয়কে সকল শাখা ও বিভাগে আবশ্যিক করণের  দাবিতে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা বরাবর এবং দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর শিক্ষাবোর্ডে চেয়ারম্যান মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে ভর্তি নীতিমালায় “ইসলাম শিক্ষা” বিষয়টি এবারও ঐচ্ছিক (৪র্থ) বিষয় হিসেবে রাখা হয়েছে। যা বিগত পতিত সেক্যুলার ফ্যাসিস্টদেরই পুনরাবৃত্তি। ইহা জুলাই বিপ্লবের শহিদদের রক্তের সাথে বেইমানি। ইসলাম প্রিয় দেশবাসীর প্রাণের দাবী উচ্চমাধ্যমিকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা ও বিভাগে “ইসলাম শিক্ষা” বিষয়টি আবশ্যিক হিসেবে অধ্যয়নের ব্যবস্থা করবেন অথবা এবার কমপক্ষে ২০১২ সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবেন। অর্থাৎ মানবিকে নৈর্বাচনিক এবং বিজ্ঞান ও অন্যান্য শাখায় মুক্ত ঐচ্ছিক বিষয় হিসেবে রাখবেন।
আন্ত শিক্ষা বোর্ডের ভর্তি নীতিমালায় অবিলম্বে পরিবর্তন আনার ব্যবস্থা করবেন। এটা এই শিক্ষাবর্ষ থেকেই হতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। এর অন্যথা হলে দেশের মানুষ তা মানবে না।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ফোরাম রংপুর-দিনাজপুর অঞ্চলের সমন্বয়ক অধ্যাপক আতাউর রহমান,পঞ্চগড় জেলা সভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দিনাজপুর জেলা সভাপতি এ এল এম ইকবাল হোসাইন, সদস্য সচিব ফজলুল করিম, ঠাকুরগাঁও জেলা সভাপতি এএসএম মোজাম্মেল হক চৌধুরী, সংগঠনের সদস্য ড. আব্দুল কাদের রহমানি, ড. লোকমান হাকিম, কায়সার আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরভাতা ও অবসরজনিত সুবিধাদি পরিকল্পমালা অনুমোদন

রংপুরে র‍্যাবের হাতে আটক ভূয়া সাংবাদিক

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন অব্যাহত

সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

এবার মুখে কালো কাপড় বেঁধে রংপুরের শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন

খুটাখালী বনাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ

হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ

হাজারীবাগে মরহুম ম‌জিবর রহমান (মজু)এর মিলাদ ও হিন্দু সম্প্রদা‌য়ের পক্ষ থে‌কে বি‌শেষ আলোচনা ও প্রার্থনা

কুমিল্লার সিএস বললেন করোনার কোনো বরাদ্দই আসে নি, লাইন ডিরেক্টর বললেন বরাদ্দ দেওয়া হয়েছে

মহেশপুরে অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ৭