crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোলায় গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৬, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

 

ভোলা জেলা প্রতিনিধি:

‘আমাদের অঙ্গিকার, রুখবো মোরা অনাচার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ভোলায়।

শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আনন্দ র‌্যালী এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেককাটা ও আনন্দ র‌্যালীর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ভোলা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ এর যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন, জাবেদ মাহমুদ ফিরোজ, অন্তর হাওলাদার।

এসময় নেতারা বলেন, গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকার বাস্তবায়ন করা পরিষদ। আমাদের প্রিয় জেলাসহ পুরো বাংলাদেশ কে পরিবারকেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চায়। সকল শ্রেণির মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে। সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তৃণমূলে রাজনীতি করি সকল মানুষের জন্য, সর্বশ্রেণি পেশার মানুষের জন্য। আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা গণঅধিকার পরিষদ এর আহ্বায়ক ইসমাইল মাতব্বর, সদস্য সচিব বিল্লাল হোসেন, সাবেক আহ্বায়ক হাসান মাহমুদ, সদর উপজেলার সাবেক সদস্য সচিব ফিরোজ আহমেদ, আব্দুল্লাহ বিন প্রিন্স, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, চরফ্যাশন উপজেলা গণ‌অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মাসুদ চৌধুরী, সদস্য সচিব মোঃ হেলাল শিকদার, লালমোহন উপজেলার সদস্য সচিব মোঃ শাহীন হাজী, লালমোহন পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র অধিকার পরিষদের নেতা আরিয়ান আরমান, আকতার হোসেন, মোঃ ফাহিম সহ প্রমুখ

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ছাত্রীকে ধর্ষণ মামলায় গৃহশিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

গৌরীপর সরকারি কলেজে ২১ ফেব্রুয়ারি উদযাপিত

গৌরীপর সরকারি কলেজে ২১ ফেব্রুয়ারি উদযাপিত

অবহেলায় বিলুপ্তির পর্যায়ে বাঁশ শিল্প, রংপুরের অসহায় বাঁশ ব্যবসায়ীরা চরম দুর্দশায়

তিতাসে নির্মিত হলো এক ব্যতিক্রমধর্মী শহিদ মিনার, ক্ষুব্ধ এলাকাবাসী

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আটক ১

নীলফামারীতে একদিনে আরও ৪১ জনসহ মোট করোনায় আক্রান্ত ২০০

দিনাজপুরে দশ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চিলাহাটিতে নিজস্ব অর্থায়নে ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

হোমনায় বাহের কালমিনা থেকে ঘনিয়ারচরগামী রাস্তাটির বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার