crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলার সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের বিরুদ্ধে অন্যায়ভাবে হয়রানি ও জোরপূর্বক ক্ষতিপূরণ আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহের সেই সহিদ বীজ ভাণ্ডার। শনিবার সকাল ১০ টায় ঝিনাইদহ শহরের অগ্নিবীনা সড়কে নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সুচন্দন মন্ডলের ব্যক্তি আক্রোশের শিকার হয়েছেন তিনি। যেই কৃষকরা অভিযোগ করেছেন তারা বীজের বস্তার গায়ে মূল্য,বীজের জাত ও মেয়াদ সম্বলিত ট্যাগ ও মেমো দেখাতে পারেননি। যেই ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগ করেছেন সেই জমিতে ধান ফলেছে। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তাকে জোরপূর্বক জরিমানা করেছেন।

সহিদ বীজ ভাণ্ডারের মালিক সহিদুল ইসলাম বলেন, আমি উকিল সহকারে তার কার্যালয়ে যাই। তিনি উকিলের সামনেও আমাকে হুমকি প্রদান করেন। তিনি আমার দোকান সীলগালা করে দেওয়ার হুমকি প্রদান করেন। তিনি দাবি করেন, বীজ তলায় চারার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে এমন সমস্যা হয়েছে। প্রথমে কিন্তু আমি চাষিদের যে পরামর্শ দিয়েছি তারা সেই পরামর্শ মানেন নি। যেই কৃষকরা মেনেছেন তাদের জমিতে ধান ফলেছে। সেই বীজে যদি ধান ফলেই থাকে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাকে জরিমানা করলো কেন? তিনি বলেন, সুচন্দন মন্ডল একা একা তার বীজ ভাণ্ডারে প্রবেশ করে বীজের প্যাকেট পরীক্ষা করতে শুরু করেন। তিনিতো কোন কৃষিবিদ নন। তিনি কোন কৃষি কর্মকর্তাকেও সাথে নিয়ে আসেননি। আমি তার কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন,আমাকে আইন শেখাবেন না। আপনি জানেন, আমি আপনাকে কী করতে পারি? আপনি কালকেই আমার অফিসে দেখা করবেন। তিনি বলেন,সুচন্দন মন্ডল তার ক্ষমতার অপব্যবহার করে আমাকে অন্যায়ভাবে জরিমানা করেছেন। আমি এর ন্যায্য বিচার দাবি করছি সংশ্লিষ্ট মহলের কাছে।

উল্লেখ্য নষ্ট বীজ সরবরাহ করার কারণে হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের ৭ জন কৃষকের ২৫ বিঘা জমির ধান নষ্ট হয়ে যায়। কৃষকদের অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল সহিদ বীজ ভাণ্ডারকে ২ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করে। এই সংবাদ সম্মেলনে ঝিনাইদহ শহরের অন্যান্য বীজ ভাণ্ডারের মালিক আবু তাহের ও হাসান উপস্থিত ছিলেন। সহিদুল ইসলামের উকিল অ্যাড. শামসুজ্জামানসহ বিভিন্ন সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ছাগলকে কেন্দ্র করে বাড়িঘর ভা’ঙচুর ও লু’টপাট

রংপুরে ছাগলকে কেন্দ্র করে বাড়িঘর ভা’ঙচুর ও লু’টপাট

কুমিল্লা জেলার একমাত্র কমিউনিটি টিভি “সূচনা টিভি’র বর্ষপূর্তি উদযাপন

জগন্নাথপুরে বৃটিশ বাংলা ট্রাস্টের অনুষ্ঠানে হিন্দুদের গরুর মাংসের বিরিয়ানী খাওয়া নিয়ে এলাকায় তোলপাড়

ডোমারে মিরজাগঞ্জ রেলস্টেশন বাজারে সরকারি জমি দখল

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে

ডোমারে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওসির লিফলেট বিতরণ

ঢাকা-খুলনা রুটে বাংলাদেশ পুলিশবাস সার্ভিসের চলাচল শুরু

তিতাসে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও গাছের চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

সরিষাবাড়ীতে বন্যা দুর্গত মানুষের পাশে সাবেক এমপির ছেলে মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ