crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভৈরবে মা*দক ও অনলাইন জু*য়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ

 

মো. আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
কিশোরগঞ্জের ভৈরবে মা*দক, অনলাইন জু*য়া ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে জানা যায়, নিয়মিত মাদক মামলায় এজাহারনামীয় একজন এবং অনলাইন জুয়া খেলার অপরাধে দায়ের করা মামলায় এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মাদক সেবন ও রাখার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে সাজা দেওয়া হয়েছে। একই সময়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা বলেন, “মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে ভৈরবের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কালীগঞ্জে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কাল থেকে জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেফতার

কিশোরগঞ্জে কোরবানির চাহিদা মেটাবে স্থানীয় খামার, প্রস্তুত ২ লাখের বেশি গবাদি পশু

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

হোমনায় সেলিমা আহমাদ এমপি’র ৬০ তম জন্মদিন পালন

কালীগঞ্জে মাদ্রাসাছাত্র নিখোঁজ

পঞ্চগড়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় আশার শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা