crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হা*মলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৫, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হা*মলার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এবি সিদ্দিক খোকা (৭০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (০৪ মার্চ) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এবি সিদ্দিক খোকা সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দু*ষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হা*মলা করলে অনেক ছাত্র-জনতা গুরুতর আ*হত হন। এ ঘটনায় গত বছরের ২৯ নভেম্বর বি*স্ফোরক আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। আর এ মামলার আসামি হিসেবে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গ্রেপ্তার আসামিদেরকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

এবিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ‘গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে এবি সিদ্দিক খোকাকে কারাগারে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মেয়রের উপর অতর্কিত হামলা, গ্রেফতার ১

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

হোমনায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন, নেতাকর্মীদের আনন্দ মিছিল

নেত্রকোনার দুর্গাপুরে মালামালসহ ৪ টি দোকান আ’গুনে পু’ড়ে ছাই

বাংলাবান্ধা স্থলবন্দর নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নির্দেশ রেলমন্ত্রীর

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্যে অ’স্ত্র নিয়ে হা’মলাকারী আসাদ গ্রেফতার

সোনাদিয়ায় ‘নিখোঁজ’ সাকিবের ‘লাশ’ উদ্ধার

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় পাঁচ লাখ টাকার চেক বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ১০ মা’দক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে ৩৯টি মোবাইল কোর্ট টিম ও পুলিশের ৪০টি টহল টিম মাঠে