crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

“বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬” উপলক্ষে জাতীয় সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
“বিশ্ব মানবপাচার বিরোধী দিবস ২০২৬” উপলক্ষে “Trapped Behind the Scam : Ending Human Trafficking for Forced Criminality” শীর্ষক উচ্চপর্যায়ের জাতীয় সংলাপ ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এ সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ, মোঃ আলী হোসেন ফকির, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাইবা জারিনা এবং আইওএম বাংলাদেশ-এর চিফ অব মিশন ও জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের সমন্বয়কারী ড. লরা টম বোন্ডে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর (UNODC) এবং জাতিসংঘের অভিবাসন নেটওয়ার্কের কাউন্টার ট্রাফিকিং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের

ঝিনাইদহ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং

বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

ডিমলায় আ.লীগের সম্মেলন

৯৯৯-এ মিথ্যা তথ্য দিলে শাস্তি

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

করোনাভাইরাস নিয়ে নতুন ভয়ানক তথ্য দিলেন গবেষকরা

পঞ্চগড়ে নারী দিবস উদযাপন