crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাউফলে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১১, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবাসহ হারুন মৃধা নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের সোলাবুনিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

গ্রেফতার হারুন মৃধা (৪৬) উপজেলার নওয়ামালা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , হারুন মৃধা একজন চিহ্নিত মা*দকসেবী। দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছিলো। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাত এগারোটার দিকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন, আবারও মেয়র প্রার্থী ঘোষণা

নির্বাচনের নামে নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বিএনপি

ঘোড়াঘাটে ২ করাত কলের ৪ হাজার টাকা জ*রিমানা

ঝিনাইদহে হাতুড়ে ডাক্তার দিয়েই চলে সার্বক্ষণিক ক্লিনিক ব্যবসা, নেই কোন অজ্ঞান বা অবশ করার ডাক্তার

ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গতদের জন্য ৯৪ টি সেমি পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন

সাংবাদিক নির্যাতকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এপেক্স ক্লাব অব জামালপুরের মানববন্ধন

ঝিনাইদহে কুখ্যাত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার মিন্টু ফের ফেনসিডিলসহ আটক, ছাড়িয়ে নিতে চলছে ব্যাপক তদবির!

ঝিনাইদহে কিশোরী শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী’র জানাজা সম্পন্ন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার