crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের মানুষের বুকের মধ্যে থাকবে হাদি: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “হাদি আমাদের বুকের ভেতর আছে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের মানুষের বুকের মধ্যে থাকবে হাদি।”

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এসে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, “গোটা বাংলাদেশ শহীদ শরিফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে।”

জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, লাখো মানুষ হাদির কথা শুনতে এসেছে, আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, হাদির শেখানো মন্ত্র যেন বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে সে জন্য এসেছি।

তিনি এ সময় বারবার বলেন, বলো বীর চির উন্নত মম শির, হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র শিখিয়ে গেছে, এ মন্ত্র আমাদের অন্তরে থাকবে- হাদির শেখানো এই মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ।

এর আগে, সকালে ওসমান হাদির লাশের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার লাশ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ লাশ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। বেলা একটার দিকে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ আসপাশের এলাকায় মানুষে পরিপূর্ণ হয়ে গেছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে সমাহিত করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ত্রাণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

কুষ্টিয়ায় প্রতারণার অভিযোগে দেহ ব্যবসায়ী ও ভুয়া পুলিশসহ আটক-৪

মাধ্যমিক শিক্ষায় বৈষম্য নিরসনে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষায় বৈষম্য নিরসনে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন

কালীগঞ্জে মাদ্রাসায় হাফেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ না অপহরণ, থানায় ডায়েরী

পাবিপ্রবিতে সাংবাদিক পে’টালো ছাত্রলীগ নেতা-কর্মীরা

জামালপুরে ছাত্রদল নেতার গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!

কেএমপি’র অভিযানে ইয়াবাসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার