crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার নাম করে প্রায় ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার চক্রের মূল হোতা ইব্রাহিম গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৭, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার নাম করে প্রায় ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার চক্রের মূল হোতা ইব্রাহিম গ্রেফতার

ক্রাইম পেট্রোল ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি দেওয়ার নাম করে প্রায় ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার চক্রের মূল হোতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।

অদ্য ১৭/০৯/২০২০ খ্রিঃভোর ০৫.০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর),  এস.এম মোস্তাইন হোসেন, বিপিএম, এর দিঙনির্দেশনায়, অতিঃ উপ-পুলিশকমিশনার,  মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ কমিশনার মোঃ গোলাম ছরোয়ার, পুলিশ পরিদর্শক (নিঃ),  মোহাম্মদ মাহবুবুলআলম এর নেতৃত্বে, ১১ নং টিম কর্তৃক চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও পাকা দোকান এলাকায় অভিযান পরিচালনা করে চাকুরির প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের কাছ থেকে প্রায় ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার চক্রের মূল হোতা ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকার পাকা রাস্তার মাথায়।

গ্রেফতার ইব্রাহিম ২০১৫ সাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে এবং ০১ জন মহিলাকে বাংলাদেশ ব্যাংকের এইচআর, এ্যাডমিন হিসেবে পরিচয় দিয়ে লোকজনদের প্রলুদ্ধ করে ইন্টারভিউ নিয়ে এপয়েন্টমেন্ট লেটার তাদের কাছে পাঠায়।

গ্রেফতার প্রতারক ইব্রাহিম গত ০৫ বছর যাবৎ এ ধরণের প্রতারণা কার্যক্রম চালিয়ে আসছে।প্রতারক ইব্রাহিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ০৫ টি প্রতারণার মামলার সন্ধান পাওয়া গেছে। উক্ত চক্র বাংলাদেশ ব্যাংক, বন্দরসহ দেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রের প্রতারণার শিকার প্রায় ২০ জন ভোক্তভোগীর সন্ধান পাওয়া গিয়াছে এবং তাদের নিকট হতে প্রায় ৭০,০০০০০/- (সত্তর লক্ষ) টাকা প্রতারণার মাধ্যমে নিয়েছে। এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এর কার্যক্রম অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ

ইটভাটার মাটি খননকালে পরিত্যক্ত বন্দুক উদ্ধার

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

দাউদকান্দিতে করোনাকে উপেক্ষা করে অবিরাম কাজ করে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা

হোমনায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হোমনায় শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের মানুষের বুকের মধ্যে থাকবে হাদি: প্রধান উপদেষ্টা

ডোমারে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আ’ত্মসাৎ ও প্র’তারণার অভিযোগ

ডোমারে সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন তুর্য, উৎপল ও আরিফ নির্বাচিত

গৌরীপুরে শালীহর স্মৃতিসৌধে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

গৌরীপুরে শালীহর স্মৃতিসৌধে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন