crimepatrol24
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:০১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফটিকছড়িতে আইএসডিই বাংলাদেশের উদ্যোগে বন্যাদুর্গত ও দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সহায়তা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই ISDE Bangladesh উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি’র Muslim Charity এর সহযোগিতায় (১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণ ও ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর এম ফজলুল করিম, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আবু হাসান আজমী ও প্রকল্প প্রকোশলী জহির রায়হান জাশেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৪টি পরিবারকে ঘর মেরামত করার জন্য প্রত্যেককে নগদ ৭৭ হাজার টাকা করে প্রদান করেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে নতুন ঘর তৈরির জন্য ১ম কিস্তির ২ লক্ষ ৬৭ হাজার ৪৫০ টাকা করে প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বন্যাদুর্গত পরিবারকে সহযোগিতা করার জন্য আইএসডিই বাংলাদেশ ও মুসলিম চ্যারিটিকে ধন্যবাদ জানান। একই সাথে অন্যান্য জাতীয় ও আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানসমুহকে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্যে মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর এম ফজলুল করিম বলেন, ‘বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে মুসলিম চ্যারিটিসহ বাংলাদেশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে। বেসরকারী সংস্থাগুলো সরকারের সহযোগী হিসেবে দুর্গম ও সন্নিহিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্যে বলেন, ‘স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে চট্টগ্রামের সন্নিহিত এলকার দরিদ্র মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ফটিকছড়ির দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আমাদের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তির দান অনুদান অব্যাহত রাখার জন্য মুসলিম চ্যারিটির মাধ্যমে তাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, আইএসডিই বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির সহযোগিতায় কক্সবাজার জেলার চকরিয়া ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ১১ টি নতুন ঘর বিতরণ করেছেন। এবছর আরও ০৫টি নতুন ঘর স্থাপনের জন্য নগদ সহায়তা প্রদান করছেন। তারই অংশ হিসেবে ১১টি ঘরের সংস্কার ও গৃহের সার্বিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

কালীগঞ্জে আগাম জাতের শীতকালীন সবজি রূপবান শিম চাষে হাসি কৃষকের মুখে

পাবনা চাটমোহর জুয়েলার্স মালিক সমিতি’র বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

মাগুড়ায় আ’লীগকর্মীকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় ৩ ছাত্রদল নেতা বহিষ্কার

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে : মার্কিন রাষ্ট্রদূত

কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়াম এর নাম ফলক উম্মোচন করলেন হানিফ এমপি

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১ মা’দক কারবারি গ্রে’ফতার

ঘোড়াঘাটে গ্রাহক নির্বাচনসভা অনুষ্ঠিত

সৈয়দপুরে ৩ প্রতিষ্ঠানের মালিককে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা