crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামছুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২০ ৮:৪৯ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরকে বিভাগ ঘোষণার দাবিতে সংঘটিত সফল আন্দোলনের অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক ন্যাপ নেতা প্রয়াত অ্যাড. শামছুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ নভেম্বর) বিকাল ৩ টার দিকে রংপুরস্থ সুমি কমিউনিটি সেন্টারে প্রয়াত নেতার স্মৃতিচারণে এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি আফজালুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আব্দুল কদ্দুস, বাংলাদেশ জাসদ রংপুর মহানগরের সভাপতি গৌতম রায়, জনতার রংপুরের আহ্বায়ক ডাঃ সৈয়দ মামুনুর রহমান, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু প্রমুখ।
বক্তারা বলেন, প্রয়াত অ্যাড. শামছুজ্জামান ছিলেন গণমানুষের নেতা, যিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখে গেছেন। আমাদের সমাজে তার মতো মানুষের বড়ই অভাব। উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অ্যাড. শামছুজ্জামান রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তিনি একাধিকবার ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র হয়ে রংপুরের মিঠাপুকুর আসনে কুঁড়ে ঘর প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি রংপুরকে বিভাগ ঘোষণার দাবিতে সংগঠিত আন্দোলনের অন্যতম উদ্যোক্তাও ছিলেন।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে লটারীর মাধ্যমে ফলাফল প্রকাশ

হোমনায় সরকারি নির্দেশনা না মানায় ফের শপিংমল বন্ধ ঘোষণা করেছেন প্রশাসন

ডোমারে প্রতিবন্ধীদের মাঝে রংপুর মেট্রো পলিটন রোটারী ক্লাবের ত্রাণ বিতরণ

মরহুম অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

চকরিয়ায় সাফারী পার্কে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে কর্তৃপক্ষ ও ইজারাদার

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমারে স্ত্রীর স্বীকৃতি পেতে প্র’তারক স্বামীর বাড়ীতে ২০দিন যাবত কলেজছাত্রীর অবস্থান

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের পাঠানো ২৫০টি মোবাইল ভেন্টিলেটর

ডোমারে অপহরণ ও ধর্ষণ মামলার ভিক্টিম উদ্ধার

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি