crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২৩, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

অনেক বাধা আর ষ’ড়যন্ত্রের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পদ্মা সেতু তৈরি করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের অর্জন আজ বিশ্ব স্বীকার করেছে, এ জন্য প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২২ জুন) বিকেলে জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। বাংলাদেশ যে পারে, পদ্মা সেতু আমাদের সেই সামর্থ্যের কথা প্রমাণ করে। অনেক বাধা আর ষ’ড়যন্ত্র অতিক্রম করে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্বপ্নের সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। সেই সঙ্গে ঢাকায় মেট্রোরেল, চট্টগ্রামে বৃহৎ কর্ণফুলী টানেল ও কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন- নারীদের ক্ষমতায় আনতে হবে। নারীদের নিয়ে একসঙ্গে চলতে হবে। ঘরের ভেতরে যদি অর্ধেক শক্তিকে বসিয়ে রাখি, তাহলে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারব না। আজকে নারীরা সমান তালে চলছে বলেই আমরা এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে জেলার ১০০ জন মা’দক ব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও কালাই উপজেলার ১৫ জন অসুস্থ কিডনি প্রদানকারীকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার লক্ষে আর্থিক সহায়তার খাম তুলে দেওয়া হয়।

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, জয়পুরহাট জজকোটের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী শাম্মি আজিজ সাজ প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ইউএনও আজগর আলীর বিদায়ের কথা শুনে স্ব-উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

চকরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি , আহত-২

চকরিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি , আহত-২

রংপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের চেয়ারম্যান কাবিলের বিরুদ্ধে তিন নারী মেম্বারের লিখিত অভিযোগ!

হোমনায় শেখ রাসেল দিবসে সব শিশুর নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়

ভুঞাপুর থানার এসি-টেলিভিশন খুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওসিসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ

কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারের দু’র্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রা’ণনাশের হু’মকি

কুমিল্লার সিভিল সার্জন ও ডাক্তারের দু’র্নীতির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে প্রা’ণনাশের হু’মকি

অপরাধী সে অপরাধীই, রাজনৈতিক অ্যাফিলিয়েশন দেখে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন