crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:২১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

প্রধানমন্ত্রীর উদ্বোধনে নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়ন ॥ আনন্দ র‌্যালি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২০ ২:৪৪ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন ও আনন্দ র‌্যালি হয়েছে। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসিরনগর উপজেলাসহ দেশের সাতটি জেলা ও ২৩টি উপজেলার শতভাগ বিদ্যুতায়িত কার্যক্রমের উদ্বোধন করেন। শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ নাসিরনগর জোনাল অফিসের উদ্যোগে বিকালে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের প্রধানমন্ত্রী উদ্বোধনের ফলক উন্মোচন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম। এসময় উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহজাহান তালুকদার,ডিজিএম আবুল বাসার শামছুদ্দিন আহাম্মদ,সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে উয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমানসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,আওয়ামীলীগের নেতবৃন্দ, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন ।
নাসিরনগর জোনাল পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়,সমিতির আওতায় নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ১৩০টি গ্রামে প্রায় ১৫২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৯৫৪ কিলোমিটার লাইন নিমার্ণের মাধ্যমে ৬০ হাজার ৮০১টি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলায় পরিণত হয়েছে। ফলে উপজেলার প্রায় ৬০ হাজার ৮০১টি পরিবার পল্লী বিদ্যুৎ বোর্ডের মাধ্যমে বিদ্যুৎ সুবিধাভোগী হল। এই উপজেলায় উপকেন্দ্রের সংখ্যা ১টি এবং ক্ষমতা ২০ এমভিএ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬৩

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

যা হওয়ার হয়ে গেছে, এখন সমস্যাগুলোর সমাধান করুন : অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

মাগফিরাতে মাহে রমজান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রেফতার

গ্রেফতার হলেন ডা. দীপু মনি

ডোমারে কু’চক্রী মহলের ষ’ড়যন্ত্রের প্রতিবাদে পৌর প্রশাসনের মতবিনিময় সভা

কালীগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে হয়রানির শিকার গ্রাহক

ময়মনসিংহে সাংবাদিকদের নামে মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন