crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নি’কাণ্ডে পুড়ে গেল টিসিবির পণ্য

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৮, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া পৌরসভার পুরাতন ভবনে অ*গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক লক্ষ টাকার মতো টিসিবির পণ্য পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আ*গুন নিমন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে টিসিবির তেল, মসুর ডাল ও চাউল ছিল। সেগুলো আগুনে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে পুঠিয়া থানার সামনে পৌর সদরের পুরাতন পৌরসভা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে একটি ইলেকট্রিক বোর্ড ছিলো। তেল পড়ে ইলেকট্রিক বোর্ডের আশেপাশে ভেজা ছিল। সেই বোর্ডটিও পুড়ে গেছে।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ‘বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক একটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ফায়ার সার্ভিস বলেছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগুিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুঠিয়া পৌরসভার পুরাতন ভবনে টিসিবির পণ্য গুলো রাখা ছিল। সেখানে অফিসিয়াল কোনো কাজকর্ম চলে না।
গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের লোকের ধারণা লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। কারণ টিসিবির যে পণ্যগুলো আনা হয়েছিল সেগুলো বেশির ভাগই বৃহস্পতিবার ও বুধবার বিক্রি করা হয়েছে। তাই সেখানে খুব বেশি টিসিবির পণ্য ছিল না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাস সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপন

হোমনায় আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দারিদ্র বিমোচন, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতী সম্মাননা প্রদান

রংপুরে বিশাল জনসভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ও নতুন কমিটি- ২০২০ ঘোষণা

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

ময়মনসিংহে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে দপ্তর প্রধানগণের পরিচিতি ও মতবিনিময় সভা 

সাভারে বাঁশঝাড়ে ভিতরে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধ*র্ষণের পর হ*ত্যা “

চকরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ইসলামী ব্যাংকে অদক্ষ কর্মকর্তা ছাঁটাইয়ের দাবিতে বানেশ্বরে গ্রাহকদের মানববন্ধন

হোমনায় শেখ রাসেল দিবসে সব শিশুর নিরাপদ বিশ্ব গড়ার প্রত্যয়