crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১১, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

 

পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার পীরগাছা বাজারে দীর্ঘদিন ধরে চলা অবৈধ পেট্রোল ও ডিজেল মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অবশেষে প্রশাসনের কঠোর অভিযান পরিচালিত হয়েছে। গত ১০ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান। অভিযানের সময় নাটোর জেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা মোঃ দুলাল উদ্দিন (৬৭)-কে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছা বাজারের একাধিক অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিল। পাশাপাশি ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ না করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট দোকান থেকে অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করা হয় এবং তাৎক্ষণিকভাবে সাধারণ ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘অবৈধভাবে তেল মজুত, বাজারে সংকট সৃষ্টি এবং ভোক্তাদের জি*ম্মি করে অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এ অভিযানে স্থানীয় জনগণ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অসহায় ও দুস্থদের মাঝে ৩.৩৫ লাখ মেট্রিক টন চাল বিতরণ করেছে অন্তর্বর্তী সরকার

ময়মনসিংহে শহীদ শেখ ফজলুল হক মনির জন্মদিনে যুবলীগ নেতার শ্রদ্ধা নিবেদন

ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত যাঁরা

হোমনায় প্রথম করোনা রোগী শনাক্ত, গ্রাম লকডাউন

তিতাসে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

সারা দেশে করোনায় আরও ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০১৪

ঝিনাইদহে সাড়ে ১০ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ

আর কত মানুষ প্রতারিত হলে আইনের আওতায় আনা হবে প্রতারক মো. আতিকুর রহমানকে ?

ডোমারে লক্ষ্মীপূজা উপলক্ষ্যে আরতী প্রতিযোগিতা ও নাটক প্রদর্শন

কিশোরগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল