crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ার হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া পশুর হাটে অতিরিক্ত খাজনা বা হাসিল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে মাঠে নেমেছে প্রশাসন। সোমবার দুপুরে হাট পরিদর্শনে যান পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট । এ সময় তিনি হাটে আদায়কৃত খাজনার রশিদ যাচাই করেন এবং বিভিন্ন পশু ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা অনুসন্ধান করেন।

অভিযান চলাকালে হাট ইজারাদারদের সতর্ক করে দিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানান, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা বা হাসিল আদায়ের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়দের দাবি, ইদকে সামনে রেখে পশুর হাটগুলোতে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ প্রায়ই ওঠে। ফলে প্রশাসনের এমন তদারকিতে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ, জেল-জরিমানা

মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় ফেনসিডিল মদ ইয়াবা ওষুধসহ দুই জন আটক

মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান: ভারতীয় ফেনসিডিল মদ ইয়াবা ওষুধসহ দুই জন আটক

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৯ মা’দক কারবারি গ্রে’ফতার

হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

কেএমপি’র অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে মাদকসহ আসামী গ্রেফতার

শৈলকুপায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট সদস্য পঞ্চগড়ের শরিফুলের বাড়িতে উৎসবের আমেজ

নিউজ প্রকাশে কাউকে কল দেওয়া হয় না, বাধ্যও করা হয় না: তথ্য উপদেষ্টা

শহিদ ওসমান হাদির জানাজায় মানতে হবে যেসব নির্দেশনা