crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০১ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে পুঠিয়া থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে মোহাম্মদ বেল্লাল (৩৪), এবং পুঠিয়া থানার বড় কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

আসামিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

প্রশাসন সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রণয়নকারীদের শা’স্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

ডোমারে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও প্রণয়নকারীদের শা’স্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছেঃ তথ্যমন্ত্রী

নাসিরনগরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধন

ভারত থেকে আসছে নতুন ধরনের মাদক , বিজিবির অভিযানে ১৪ বোতল উদ্ধার

হোমনা উপজেলার অফিস সহকারীদের কর্মবিরতি পালন

আটোয়ারীতে ৩৮৫ বোতল ফেন্সিডিল ও মাইক্রোবাসসহ আটক ২ 

উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত, ৭ জেলায় হতে পারে ভারি বৃষ্টি

লবণচরা থানা পুলিশের অভিযানে মা দ ক সহ ২ ব্যবসায়ী গ্রে ফ তা র

পাটগ্রামে জুয়েল হত্যা: উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের আলোচনা সভা