crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৯, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে ড. মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার (৯ অক্টোবর ২০২৪খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ হতে ৫ বছর অথবা তার আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

প্রসঙ্গত, ড. মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইডি ডিগ্রি লাভ করেন।

পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
২০২০ সালের সেপ্টেম্বরে পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন মঙ্গলবার ১২ জন সদস্যসহ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি উঠেছিল। এমন প্রেক্ষাপটে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার এক বছর আগেই বিদায় নেন সাংবিধানিক পদের এ চেয়ারম্যান। তবে বুধবার দুপুর পর্যন্ত দুই সদস্য হেলালুদ্দিন আহমদ ও মোহা. শফিকুল ইসলাম পদত্যাগ করেননি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে আন্তর্জাতিক দু’র্নীতিবিরোধী দিবস পালিত

কেএমপি’র কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মো. মোজাম্মেল হক, বিপিএম(বার), পিপিএম -সেবা

শেরপুরের ঝিনাইগাতীতে পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়ীসহ গ্রেফতার-১

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ডোমারে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারণা

ঝিনাইদহে চলতি বোরো মৌসুমের ধানকর্তন উদ্বোধন

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

নাগরপুর শেখ হাসিনা সেতুর বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা

দেশে করোনায় আরও ৭৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮১৯

নাসিরনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের চাল বিতরণ