crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৩:১৮ অপরাহ্ণ

 পাবনা জেলা প্রতিনিধি >>

বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় দেশব্যাপী একযোগে আনসার-ভিডিপি সদস্যদের গাছের চারা বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে আজ ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় পাবনার চাটমোহর উপজেলায় আনুষ্ঠানিকভাবে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: আব্দুর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল সুসজ্জিত শোভাযাত্রা এবং আনুষ্ঠানিকভাবে সদস্যগণের মধ্যে ভেষজ, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ।

প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইছাহক আলী মানিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন, দৈনিক চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক বাঁশপত্র পত্রিকা সম্পাদক শামীম হাসান মিলন প্রমুখ।

অনুষ্ঠান থেকে প্রত্যেককে ৫টি করে সর্বমোট ১৩৫ জন আনসার-ভিডিপি সদস্যদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়। অতিথিবৃন্দ যত্নসহকারে গাছের চারা রোপন এবং রক্ষণাবেক্ষণ করার প্রতি গুরুত্বারোপ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পহেলা ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে : বিভাগীয় কমিশনার

নীলফামারীতে ৫ দিনব্যাপি রোভার মুট ক্যাম্পের উদ্বোধন

ডোমারে কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

চকরিয়া পৌর-নির্বাচনে আবারও নৌকার জয়

দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে জলবায়ু সহনশীল প্রযুক্তি ও পুষ্টি তথ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রংপুরে আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি শুভ অস্ত্রসহ গ্রেফতার

একযোগে পিএসসির চেয়ারম্যানসহ সব সদস্যের পদত্যাগ

দাঁতমন্ডল আজিজিয়া দরবার শরীফের পীর ছাহেবের ইন্তেকাল