crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে শেড ভেঙে দশ শ্রমিক আহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১০, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ

পাবনা জেলা প্রতিনিধি >>

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অস্থায়ী শেডের কিছু অংশ ভেঙে ১০ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) রাত নয়টার দিকে প্রকল্পের দুই নম্বর ইউনিটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঈশ্বরদী পৌরসভার হাসপাতাল রোড এলাকার আব্দুর লতিফের ছেলে আসিফ (২৬), আমবাগান এলাকার নুরুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫), শহরের ফতেমোহাম্মদপুর এলাকার মৃত আব্দুস সাত্তার শেখের ছেলে রইস উদ্দিন (৩২), পাবনার চাটমোহর পশ্চিম রামনগর এলাকার হযরত আলীর ছেলে ফিরোজ হোসেন (২২), সিরাজগঞ্জের শাহজাদপুর দরগাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব উদ্দীন (৪৪), ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (২৮), পাকশী ইউনিয়নের রূপপুর এলাকার চাঁদ আলীর ছেলে হাবিবুর রহমান (৪৬), সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের হযরত আলীর ছেলে মেহেদী হাসান (৩০), পাকশী ইউনিয়নের যুক্তিতলা পূর্বপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৩) ও পাবনার আতাইকুলা থানার খালেকের ছেলে ইসাহাক আলী (৩৫)।

এর মধ্যে ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নির্মাণ শেডের ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ লক্ষাধিক টাকার জা’ল নোট ও সরঞ্জামাদিসহ গ্রেফতার-২

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ লক্ষাধিক টাকার জা’ল নোট ও সরঞ্জামাদিসহ গ্রেফতার-২

ড. ইউনূস সম্পর্কে ৪০ বিশ্বনেতার বিবৃতিকে বিজ্ঞাপন বললেন তথ্যমন্ত্রী

লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডিমলায় শুটিবাড়ী সেবা ক্লিনিকে নির্যাতনে নবজাতকের মৃত্যু, হাসপাতালে কাতরাচ্ছেন প্রসূতি!

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান: ঝিনাইদহে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করা ঘাতক স্বামী গ্রেফতার

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নীলফামারীর দু’টি ইউপির নির্বাচনে একটিতে আ.লীগ ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভা এবং সদর উপজেলার ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা