crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৬, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গতকাল পাগলা মসজিদের নিলাম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর হামলা চালায় একটি সিন্ডিকেট চক্রের লোকজন। এতে তারা আহত হন।

এ ঘটনায় ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

আরপিএমপি’র সাফল্য ও গৌরবময় সেবার ২য় বর্ষপূর্তি উদযাপন

রাজশাহী টু ঢাকা বিরতিহীন বনলতা ট্রেনে উঠলেই ১৮০ টাকার খাবার, ওয়াইফাই সুবিধা !

ডোমারে তারুণ্যের উদ্যোগে করোনা দুর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ

রাজশাহীতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে যুবক গ্রেফতার

ঢাকায় এসে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

রংপুরে ভুয়া ডাক্তারসহ গ্রেফতার ৫, হাসপাতাল সীলগালা

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত কর্নেলের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এলাকাবাসীর গণঅভিযোগ

চকরিয়া থানা পুলিশের অভিযানে গাজাঁসহ, পরোয়ানাভুক্ত ৫জন গ্রেফতার

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট সদস্য পঞ্চগড়ের শরিফুলের বাড়িতে উৎসবের আমেজ