crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাকুন্দিয়ায় চু*রি ঠেকাতে পৌর বাজারে সিসি টিভি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৮, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি।। কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রথম ধাপে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে প্রায় ৪৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এতে চু*রি, ডা*কাতি, ছি*নতাই ও হ*ত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা।

জানা যায়, দীর্ঘদিন ধরেই পাকুন্দিয়া পৌর বাজারের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর দাবি করে আসছিলেন পৌর বাজারের ব্যবসায়ীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারী (পিএস) সারোয়ার আলম ১০ লাখ টাকা ব্যয়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করে দেন। আগামী দুই দিনের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক জিসান।

এদিকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোতে খুশি পৌর বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, ‘পৌর বাজারের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা অনেক উপকারে আসবে। তাছাড়া পৌর মেয়র ও পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করলে বাজার এলাকায় যানজটও কমে আসবে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর বাজারে কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। সেই সাথে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।’

পাকুন্দিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক জিসান বলেন, ‘দীর্ঘদিন ধরে পৌর বাজারের ব্যবসায়ীদের দাবি ছিল সিসি ক্যামেরা বসানোর। সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি ও ছি*নতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটা কমে আসবে। পৌর বাজারের ব্যবসায়ীদের কথা চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারী সারোয়ার আলম স্যারের এ উদ্যোগে সবাই তাঁর প্রতি কৃতজ্ঞ।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে মাছের পোনা অবমুক্তকরণ

হোমনায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজিডিসিএল এর বিরুদ্ধে

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক- হেলপার নি’হত

ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত

ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সহকারী প্রধান শিক্ষকদের মতবিনময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনা প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে স্বামীকে হ’ত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

ডোমারে ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে মতবিনিময়

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ