crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২০ ৫:০৪ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত সৈনিক, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনোকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২১ জুলাই রোজ মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত সৈনিক বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনোকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের পূর্বে পুষ্পমাল্য অর্পণ করে সম্মান প্রদর্শন ও  সালাম প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান ।  উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদার রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স মরহুম বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মোনোর আত্মার শান্তি কামনা করে পুস্পমাল্য অর্পন করেন,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা শাখা, উপজেলা প্রশাসন ও পলাশবাড়ী থানা পুলিশ।  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সদস্য ও সর্বসাধারণের উপস্থিতে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  মরহুম অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনো (৭৫) উপজেলার মহদীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোজাহার সরকারের ছেলে। এসময় উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, অফিসার ইনচার্জ মাসুদার রহমান, মহদীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  মহিউজ্জামান খোকন প্রমূখ।  উল্লেখ্য, মরহুম অবসরপ্রাপ্ত সৈনিক, বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনো (৭৫) গতকাল রাত্রি ৯টায় অসুস্থতাজনিত কারণে ৫নং মহদীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুজরুক বিষ্ণুপুর গ্রামের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।  তিনি মৃত্যুকালে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এসপি পদে পদোন্নতি পেলেন ১৭৭ কর্মকর্তা

হোমনায় ইউএনও আজগর আলীর বিদায়ের কথা শুনে স্ব-উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানালো শিক্ষার্থীরা

চলমান যুদ্ধে সাধারণ জনগণের পাশে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম

জামালপুরে আরও ৯জন করোনায় আক্রান্ত,সদরে ২০১ ও জেলায় মোট ৫৫২জন শনাক্ত

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রংপুরে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও মানববন্ধন

কলাগাছিয়া মফিজ অ্যাণ্ড আছমত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রাথমিক শিক্ষক নিয়ামুল নাছির মিন্টু ভূঁইয়াকে প্রাইভেট পড়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

ঝিনাইদহে কালের স্বাক্ষী হয়ে আছে ইংরেজদের অভিশপ্ত সেই নীল চাষ আর নীল কুঠি

আদিতমারীতে আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১১টি’তে ঝুলছে তালা!

ঘোড়াঘাটে মাদ্রাসাছাত্র ব’লাৎকারের শিকার , যুবক গ্রেপ্তার